দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে কোথা থেকে এবং কী পরিস্থিতিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এর আগের দিন তিনি দুই দিনের সফরে চট্টগ্রামে গিয়ে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে বিরোধ মীমাংসার লক্ষ্যে একাধিক বৈঠক করেন।
বৈঠক শেষে গভীর রাতে সার্কিট হাউসে অবস্থানকালে তার ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরদিন সকালে রাষ্ট্রীয় বেতারে তার মৃত্যুর খবর প্রচার করা হয়।
প্রায় ৪৫ বছর পর এ হত্যাকাণ্ডের মামলার পলাতক এক আসামিকে আটক করা হলো। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য দেওয়া হয়নি।
কে/এমএম